শিক্ষাজীবনেই ক্যারিয়ার প্রস্তুতি

অধিকাংশ শিক্ষার্থী প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে চাকরির বাজারে ছোটাছুটি করেন। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হলে প্রয়োজন এমন কিছু দক্ষতা- যেগুলো অর্জন করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই শিক্ষাজীবনেই ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। জানাচ্ছেন বিপুল জামান

ক্যারিয়ারের প্রস্তুতি

ক্যারিয়ার বাছাই করা বেশ কঠিন কাজ। নিজের পছন্দ-অপছন্দ, দক্ষতা আর সামর্থ্য বিভিন্ন বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিতে হয়। এ কারণে সময় নিয়ে ক্যারিয়ার প্রস্তুতি নেওয়া জরুরি। না হলে পরে পেশা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই ক্যারিয়ারের জন্য প্রস্তুতি নিতে হয়। পরিবেশ পরিস্থিতির পরিবর্তনে ক্যারিয়ার পরিকল্পনাও পরিবর্তন করা যায়।

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পর্যায়ে

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই নিজের পছন্দের বিষয় বা আগ্রহের পেশা ও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিন্তাভাবনা করা উচিত। এ ক্ষেত্রে খুব বেশি সচেতনতার দরকার নেই। শুধু আগ্রহের বিষয়ে খেয়াল রাখলেই যথেষ্ট। যেমনÑ ভবিষ্যতে আইন, দর্শন, ভাষা বা সাহিত্যের মতো বিষয়ে পড়ে ক্যারিয়ার গঠন করতে চাইলে এ পর্যায়ে মানবিক বিভাগ নিয়ে পড়া ভালো। তেমনিভাবে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাইলে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ বেছে নেওয়া দরকার। আবার ব্যবসায়ী হতে চাইলে, ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে ব্যবসায় শিক্ষা বিভাগে পড়া উচিত।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই উচ্চমাধ্যমিক পর্যায়ে যদি একটু সচেতন থাকা যায়, তাহলে ভর্তি পরীক্ষাও অনেকাংশে সহজ হয়ে যেতে পারে। কী হতে চান আর কোথায় পড়লে কাক্সিক্ষত পেশায় যেতে পারবেনÑ এ প্রশ্নগুলো মাথায় রেখে পড়াশোনা করলে পরীক্ষা প্রস্তুতিতে ভালোমতো মনোযোগ দিতে পারবেন।

উচ্চশিক্ষা পর্যায়ে

উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে ক্যারিয়ার নিয়ে নতুনভাবে হিসাব-নিকাশ করার প্রয়োজন পড়তে পারে। এর কারণ সামাজিকভাবে প্রচলিত ধারণা। আমরা অনেকেই হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, অর্থনীতিবিদ বা শিক্ষকের বাইরে অন্যান্য পেশা সম্পর্কে জানি না। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এসে এ অন্য আরও হাজারো আকর্ষণীয় পেশা সম্পর্কে জানতে পারি।

বর্তমানে বহু বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাব আর অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ক্যারিয়ারবিষয়ক অনেক তথ্য পাওয়া যায়। একটু খোঁজখবর রাখলেই নিজের পড়াশোনার বিষয়ে কেমন ক্যারিয়ার গড়া যায়, সে ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারেন। উল্লেখ্য, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিও বিশ্ববিদ্যালয়ে থাকার সময় শুরু করা শ্রেয়। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার (এগঅঞ, এজঊ, ওঊখঞঝ, ঞঙঊঋখ) ওপর নিজেকে প্রস্তুত করা সম্ভব।