সাভারের আশুলিয়ায় তরুণীকে যৌন হেনস্তার অভিযোগে কাপড়ের দোকানের মালিক মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কাঁঠাল বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মকবুল হোসেনের বাড়ি চাঁদপুরে। সে আশুলিয়ার কাঁঠাল বাগান এলাকায় খান সাহেবের বাড়িতে ভাড়া থাকত।
এর আগে সন্ধ্যায় মকবুলের দোকানের বিক্রয়কর্মী ওই তরুণী আশুলিয়া থানায় মামলা করেন। আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ জানান, ভুক্তভোগী তরুণীর মামলায় মকবুলকে গ্রেপ্তার করা হয়।