প্রতিবেশী নক্ষত্রে সূর্যের চেয়ে ১০০ গুণ শক্তিশালী রশ্মি!

সূর্যের কাছের একটি নক্ষত্র থেকে তার চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী শিখা বের হয়েছে বলে নতুন একটি গবেষণায় জানানো হয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রক্সিমা সেন্টোরি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। প্রায় ৪ অলোক বর্ষ অথবা ২৫ ট্রিলিয়ন মাইল দূরে।

এটি আকারে ছোট, লাল। একে প্রদক্ষিণ করছে কমপক্ষে দুটি গ্রহ। একটি পৃথিবীর মতো হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

প্রক্সিমা সেন্টোরির এই রশ্মিকে রেকর্ড ব্রেকিং বলে মন্তব্য করেছেন গবেষকেরা। তারা জানিয়েছেন, মহাকাশ বিজ্ঞানীদের একটি বৈশ্বিক প্রতিনিধি দল ২০১৯ সালের ১ মে এটি পর্যবেক্ষণ করেন। স্থায়ী ছিল মাত্র সাত সেকেন্ড।

মুহূর্তটি ধারণ করতে বিজ্ঞানীরা পাঁচটি টেলিস্কোপ ব্যবহার করেন।

গবেষণার ফলাফল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে বুধবার প্রকাশিত হয়েছে।

গবেষকেরা লিখেছেন, ‘নক্ষত্রটি ওই রশ্মি নির্গমনের সময় স্বাভাবিক সময়ের চেয়ে ১৪ হাজার গুণ উজ্জ্বল হয়েছিল।’

নক্ষত্রটি ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ২০০০ থেকে ২০১৪ সালের পর্যবেক্ষণের সাহায্যে প্রথম দেখা যায়। আবিষ্কারটির জন্য ব্যবহার করা হয় ডপলার উবেল পদ্ধতি, যাতে পর্যবেক্ষকরা একটি নক্ষত্রের লাইন-অফ-সাইট গতির নির্ভুল পরিমাপ করেন এবং মহাকাশে সেটির গতিবিধির নজর রাখেন।