ঈদুল ফিতর উপলক্ষে কয়েকটি নাটকের পরিকল্পনা ছিল মনসুর আলম নির্ঝরের। লকডাউনের কারণে কিছু পরিকল্পনা এদিক সেদিক হলেও শেষ করেছেন ‘শেষ বেলায়’।
নাটকটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সারিকা সাবরিন।
এটি মনসুর আলম নির্ঝরের পঞ্চাশতম নির্মাণ। নাটকটি লিখেছেন নির্ঝর নিজেই।
মনসুর আলম নির্ঝরের আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে তুমি রবে নীরবে, হাইওয়ে, কিছুটা সময়, ছাড়পত্র, কালো মেয়ে, আয়না ও একটি জরুরি কথা ছিল।