‘লকডাউনে’ বন্ধ থাকা পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের শহীদ স্মৃতি স্কুল মাঠে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন।
জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনালের দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে এসব ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, আলু, ডাল, তেল ও লবণ। এ সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকি, এনডিসি মোস্তফা আবদুল্লাহ আল নূর উপস্থিত ছিলেন।