জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ঠাটারিপাড়া এলাকায় একটি বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে স্থানীয় কৃষকরা একটি বাগানের প্রায় পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মৃত পুরুষ ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের লোক হতে পারে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, গতকাল পাশের এলাকা একটি কীটনাশকের দোকান থেকে তিন বোতল কীটনাশক কিনেছেন। তার মৃতদেহের পাশে খালি বোতলগুলো পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে-তিনি আত্মহত্যা করছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর কারণ।