গাড়ি দুর্ঘটনার পর টাইগারের প্রথম পোস্ট

গলফ কোর্সে হাস্যোজ্জ্বল টাইগার উডসের দেখা মিলল। ইনস্টাগ্রামে হাসিমুখে একটি ছবি পোস্ট করেছেন এই কিংবদন্তি গলফার।

গত ফেব্রুয়ারিতে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিই তার প্রথম পোস্ট।

১৫ টি মেজর শিরোপাজয়ী টাইগার উডসের ডান পায়ের নিচের অংশে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়াও তার পা ও গোড়ালিতে আরো আঘাত রয়েছে।

এমন দুর্ঘটনার পর টাইগার উডসের ক্যারিয়ার থমকে যায় কিনা এমন শঙ্কাও রয়েছে ভক্তদের। তবে তার এদিনের হাসিমুখ ভক্তদের মাঝে প্রশান্তি ছড়াতে বাধ্য।

টাইগার উডস তার পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার কোর্সটি আমার চেয়ে দ্রুত এগিয়ে চলেছে। তবে একটি বিশ্বস্ত পুনর্বাসন সঙ্গী, মানুষের সেরা বন্ধু পেয়ে ভালো লাগছে।’

ক্যালিফর্নিয়ায় গাড়ি দুর্ঘনার কবলে পড়েছিলেন ৪৫ বছর বয়সী টাইগার উডস। এ সময় তার গাড়িটি চলন্ত অবস্থায় খাদে পড়ে যায়।