বাংলাদেশের বিপক্ষে টেস্টে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩২২ রানের জুটি গড়েছেন করুনারত্নে ও ধনাঞ্জয়া। যা বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে শ্রীলঙ্কার আগের সর্বোচ্চ রানের জুটিটি ছিল ৩১১ রানের। ২০০৭ সালে ক্যান্ডিতে তৃতীয় উইকেট জুটিতে এই রান করেছিলেন দুই সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। ১৪ বছর টিকে ছিল সেই রেকর্ড।
আর শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সব মিলিয়ে যেকোনো উইকেট জুটিতে এই স্কোর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে।
সেই সাথে পাল্লেকেলে স্টেডিয়ামেও যেকোনো উইকেট জুটিতে এটি নতুন রেকর্ড। ২০১১ সালে এই ভেন্যুতে চতুর্থ উইকেটে ২৫৮ রান করেছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ ও মাইক হাসি।
আরো পড়ুন