পটুয়াখালীতে দরিদ্রদের ইফতার সামগ্রী দিল আওয়ামী লীগ

করোনা মহামারি রোধে লকডাউনকালে পটুয়াখালীতে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগ।

শনিবার বিকেলে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা নিজ উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র দিনমজুর, রিকশা ও অটোরিকশা চালক, ছিন্নমূল ও পথচারী শতাধিক রোজাদারের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জনতা কলেজের অধ্যাপক মো. নাসির মৃধা, জেলা যুবলীগ নেতা মো. অসীম মৃধা, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন তালুকদার, সদস্য জাকারিয়া হৃদয়সহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ বিষয়ে সুলতান আহমেদ মৃধা বলেন, এই করোনা মহামারিকালে কর্মহীন হয়ে পড়েছে বহু খেটে খাওয়া মানুষ। অনেক মানুষ রোজা রাখার চেষ্টা করে। সেই সকল রোজাদারদের জন্য এই আয়োজন। এই করোনার সময় পবিত্র মাহে রমজানে পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। সামনে অসহায় মানুষের মাঝে ব্যক্তিগতভাবে সাধ্যের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।