প্রথম অধ্যায় : শরীরচর্চা ও সুস্থজীবন
বহুনির্বাচনী
১. কোন ব্যায়াম করতে হলে সরঞ্জামের প্রয়োজন হয়?
ক. হেড স্ট্যান্ড খ. হেড স্প্রিং
গ. কাট হুইল ঘ. হ্যান্ড স্ট্যান্ড
২. কোন ব্যায়াম করার সময় একজন সাহায্যকারীর প্রয়োজন হয়?
ক. হেড স্ট্যান্ড খ. হেড স্প্রিং
গ. হ্যান্ড স্প্রিং ঘ. হ্যান্ড স্ট্যান্ড
৩. সবচেয়ে বেশি ঘুমের প্রয়োজন হয় কাদের?
ক. শিশু খ. যুবক গ. কিশোর ঘ. বয়স্ক
৪. এবডোমিনাল এক্সারসাইজে শরীরের কোন অংশের মেদ কমে?
ক. বাহুর খ. নিতম্বের
গ. ঊরুর ঘ. তলপেটের
৫. প্রাত্যহিক ব্যায়ামকে কার্যকর করতে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোনটি?
ক. বিশ্রাম ও ঘুম খ. চিত্তবিনোদন
গ. খেলাধুলা ঘ. নির্মল পরিবেশ
৬. শারীরিক সুস্থতার প্রধান বাহন কোনটি
ক. প্রাত্যহিক ব্যায়াম খ. আর্থিক সচ্ছলতা
গ. পরিমিত খাবার ঘ. নিয়মিত চিকিৎসা
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
হৃদিতা অষ্টম শ্রেণির ছাত্রী। ঘুম ঘুম চোখে তার মা সকাল ৭টায় তাকে বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় থেকে ফিরে গান শেখা, ছবি আঁকা, আরবি পড়া আর বাড়ির কাজ করতে করতে সারাটা দিন লেগে যায়। ঘুমাতে ঘুমাতে রাত ১১টা বেজে যায়। এভাবে কিছুদিন পর দেখা গেল হৃদিতা অসুস্থ হয়ে পড়েছে। কারও সঙ্গে মেশার সুযোগ না পাওয়ায় পড়ালেখা তার কাছে এখন বিরক্তিকর মনে হয়।
৭. হৃদিতার কাছে লেখাপড়া বিরক্তিকর মনে হওয়ার কারণ
i. বাবা-মার অসচেতনতা
ii. বয়স অনুপাতে বেশি পরিশ্রম করা
iii. পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর কঠিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. ii ও iii ঘ. i , ii ও iii
৮. হৃদিতার শারীরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে কোনটি?
ক. পুষ্টিকর খাবার
খ. প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুম
গ. নিয়মিত শরীরচর্চা
ঘ. সহপাঠীর সঙ্গে খেলাধুলা
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও
প্রধান শিক্ষক জামাল সাহেবের মেদ বেড়ে যাওয়ায় তিনি শারীরিক শিক্ষার শিক্ষকের পরামর্শে এক ধরনের ব্যায়াম করেন। এতে তার মেদ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। এতে তিনি বিদ্যালয়ে অধিক সময় থেকে শিক্ষকদের ক্লাসরুম মনিটরিংসহ যাবতীয় কর্মকাণ্ডে আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতে লাগলেন।
৯. জামাল সাহেবের ব্যায়ামটি কোন ধরনের?
ক. স্পিড এক্সারসাইজ
খ. এডুকেশন জিমন্যাস্টিকস
গ. এবডোমিনাল এক্সারসাইজ
ঘ. সরঞ্জামসহ ব্যায়াম
১০. ওই ব্যায়ামের ফলে জামাল সাহেবের কী উপকার হয়?
ক. হাতের শক্তি বাড়ে
খ. দৈহিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়
গ. পায়ের শক্তি বাড়ে
ঘ. পেটের মেদ কমে
১১. লোকগীতির মাধ্যমে শারীরিক কসরত শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা আর কী দেয়?
ক. চিত্তবিনোদন খ. দৈহিক কর্মক্ষমতা
গ. আনন্দ ঘ. চিত্তবিনোদন ও আনন্দ
১২. লরি নৃত্যের স্তর কয়টি?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
১৩. দেহের সমস্ত অঙ্গের সমন্বয় করে কোনটি?
ক. মেরুমজ্জা খ. হৃৎপিণ্ড
গ. ফুসফুস ঘ. মস্তিষ্ক
১৪. মস্তিষ্ককে বিশ্রাম দেয় কোনটি?
ক. খেলাধুলা খ. বিনোদন
গ. ঘুম ঘ. ভ্রমণ
১৫. শারীরিক সক্ষমতা অর্জনে আমরা
ক. ব্যায়াম করি খ. বিনোদন করি
গ. খেলাধুলা করি ঘ. পুষ্টিকর খাদ্য গ্রহণ করি
১৬. নেক স্প্রিং দেওয়ার সময় লাগাতে হয়
ক. হাত খ. ঘার
গ. মাথা ঘ. পা
১৭. ৫ থেকে ৭ বছর বয়স পর্যন্ত ঘুমের প্রয়োজন
ক. ৬-৮ ঘণ্টা খ. ৮-৯ ঘণ্টা
গ. ৯-১০ ঘণ্টা ঘ. ১০-১১ ঘণ্টা
১৮. উপভোগের মাধ্যমে বিনোদন কোনগুলো?
ক. ভ্রমণ, সিনেমা ও বই পড়া
খ. কেনাকাটা, গল্প করা ও টিভি দেখা
গ. ভ্রমণ, সিনেমা ও টিভি দেখা
ঘ. বই পড়া ও কেনাকাটা
১৯. স্পিড এক্সারসাইজের মাধ্যমে বৃদ্ধি পায়
ক. শরীরের গতি খ. মনের জোর
গ. খেলাধুলার গতি ঘ. কাজের গতি
২০. কোন শিশুরা অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ে?
ক. যাদের শারীরিক বৃদ্ধি বেশি
খ. যাদের শারীরিক বৃদ্ধি কম
গ. যারা অধিক ঘুমায়
ঘ. যারা কম ঘুমায়
উত্তর
১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. গ, ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ক, ২০. ক