ম্যাচ শেষ হতে আর মিনিট কয়েক বাকি। লিভারপুল এগিয়ে ১-০ গোলে। কিন্তু এই ইনজুরি সময়েই দুবার লিভারপুলের জালে বল ঢুকল। প্রথমটি ভিএআরে বাতিল হলেও পরেরটি ঠিকই গোল। আর তাতেই লিভারপুলকে অ্যানফিল্ডে রুখে দিল নিউক্যাসল ইউনাইটেড। গতকাল লিগের ম্যাচটি শেষ হয় ১-১ গোলে। আগের রাউন্ডে লিডসের সঙ্গেও একই স্কোরে ড্র করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। ৩৩ ম্যাচ শেষে ৫৪ পয়েন্টে ছয়ে লিভারপুল। ম্যাচের তৃতীয় মিনিটেই মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় অলরেডরা। ম্যাচের বাকি সময়ে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট করে ইয়ুর্গেন ক্লপের দল। যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা টানেন নিউক্যাসলের জো উইলক। এবারের লিগে নিউক্যাসলের কাছে দু’বারই পয়েন্ট হারাল লিভারপুল। প্রথম দেখায় গত ডিসেম্বরে দু’দলের ম্যাচ গোলশূন্য থেকে যায়। ইন্টারনেট।