করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে মারা যান ঢাকা-১৩ (ধামরাই) আসনের সাবেক এই এমপি।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।