বাঁচতে চান তরুণ কবি শাহিন লতিফ

শিল্প ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘মেঘ’-এর সম্পাদক ও তরুণ কবি শাহিন লতিফের দুটি চোখই জটিল রোগে আক্রান্ত। এ ছাড়া নিউরোলজিক্যাল জটিলতায় কোনো কাজও করতে পারছেন না তিনি। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে একাকী কষ্টদায়ক, দুর্দশাপূর্ণ ও সংগ্রাম করে বড় হয়েছেন শাহিন লতিফ। বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের চক্ষু বিশেষজ্ঞ রমারাজা গোপালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

চিকিৎসক জানিয়েছেন, অতি দ্রুত তার চোখের অপারেশন করে কর্ণিয়া সংযোজন ও ব্রেনের অপারেশন করে কৃত্রিম নার্ভ সংযোজন করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন চিকিৎসাও চালিয়ে যেতে হবে। তা না হলে চিরঅন্ধত্ব বরণ করতে হবে তাকে। চোখের অপারেশন ও চিকিৎসার জন্য অন্তত ১৭ লাখ টাকার প্রয়োজন। তবে এই টাকা তার পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই একজন সৃজনশীল সাহিত্যকর্মী ও তরুণ কবির চোখে আলো এবং মুখে হাসি ফেরাতে সুহৃদ, মানবিক ও বিত্তশালীদের আর্থিক সহায়তা কামনা করেছেন শাহিন লতিফের পরিবারের একমাত্র সদস্য তার স্ত্রী স্বপ্না শিলা।

অর্থ সহায়তা পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ২১০৪২১৯০২৩৪৭০, অ্যাকাউন্টের নাম : শাহিন লতিফ, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। এ ছাড়া ০১৩১৭২৪৭০৮১ বিকাশ (মার্চেন্ট) অ্যাকাউন্ট নম্বরেও সহায়তা পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।