গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আবারও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ফেরত পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ পৌঁছে দিয়েছে বাসন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির বাসন থানার ওসি মো. কামরুল ফারুক।