জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা হবে অনলাইনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(www.nu.ac.bd মাধ্যমে সবাইকে জানানো হবে।

গতকাল শনিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।