করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বদরুদ্দীন উমর ও তার স্ত্রী সুরাইয়া হানম।
তারা উভয়েই করোনা আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রবিবার বিএসএমএমইউ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে দুপুরে তারা বাসায় ফিরে গেছেন। জাতীয় মুক্তি কাউন্সিলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।