পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) না পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫-৬ টাকা বেড়ে গেছে। গত সপ্তাহে আমদানি করা প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২০-২২ টাকায় বিক্রি হলেও গতকাল রবিবার তা বেড়ে ২৬-২৭ টাকা হয়।
নতুন করে আইপি না পেলে রমজানের বাকি সময়ে পেঁয়াজের বাজার অস্থির হওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা।
মোবারক হোসেন নামে এক আমদানিকারক জানান, আগের আইপির মেয়াদ ২৯ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। নতুন আইপি না পেলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে। এতে সরবরাহ সংকটে দাম বেড়ে যাবে।