ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে ভেজাল ট্যাং তৈরি, মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংস মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে রাজধানীর মাতুয়াইলের ‘শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্ট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার এই অভিযান চালানো হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংস জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, গতকাল মাতুয়াইলের খান বাড়ি চৌরাস্তায় শাওন কনজ্যুমার ফুড প্রোডাক্টের কারখানায় র‌্যাব-৩ অভিযান চালায়।