ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ২৮০৬

ভারতে করোনাভারাস (কভিড-১৯) মহামারীর মারাত্মক অবনতিশীল পরিস্থিতি অব্যাহত রয়েছে। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে টানা রেকর্ড গড়ে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২ হাজার ৮০৬ জন।

একদিনে শনাক্তের এই সংখ্যা একই সঙ্গে বিশ্ব রেকর্ডও। গত কয়েক দিন ধরে সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছে বৈশ্বিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারত।

একই গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ভারতে করোনা ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত সর্বোচ্চ। করোনার বৈশ্বিক মৃত্যুর তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান অবশ্য চতুর্থ।

এদিকে করোনার ভয়াবহ পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। ইতোমধ্যে বিপুল পরিমাণে অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

এছাড়া ভারতের পাশে অক্সিজেন তৈরির বিশেষ যন্ত্র ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম নিয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও কানাড। সাহায্যের প্রস্তাব করেছে চিরবৈরী পাকিস্তানও।