মহামারী করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের অর্থ সম্পাদক ও আবৃত্তিশিল্পী ফারজানা ইসলাম দিনা। গত রবিবার রাত ৩টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ।
এর আগে করোনা পজিটিভ হওয়ার পর ৯ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে দিনার স্বামী আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম নাজুও চিকিৎসাধীন ছিলেন। পরে নাজু সুস্থ হয়ে উঠলেও দিনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাপান-বাংলাদেশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ও কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এত দিন চেপে চেপে যে কান্নাকে আটকে রেখেছি, তা এখন গুমরে গুমরে উঠছে।’