নেটফ্লিক্সের কাছে আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি রাজকুমারের

হুমা কুরেশির বিপরীতে নেটফ্লিক্সের ‘মনিকা, ওহ মাই ডার্লিং’ ছবিতে অভিনয় করছেন রাজকুমার রাও। বর্তমানে চলছে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি।

শোনা যাচ্ছে, এ ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক চাইছেন অভিনেতা।

‘মনিকা, ওহ মাই ডার্লিং’ পরিচালনা করছেন ভষণ বালা।

২০১০ সালে বড়পর্দায় অভিষেক হয় রাজকুমারের। এরপর একাধিক প্রশংসিত ছবির পাশাপাশি বক্স অফিসেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সর্বশেষ মুক্তি পাওয়া ‘রুহি’ এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত নেটফ্লিক্সের ‘হোয়াইট টাইগার’ ছবিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রাজকুমার। এ কারণে পারিশ্রমিক বাড়াতেই পারেন। এখন ‘মনিকা, ওহ মাই ডার্লিং’-এর জন্য চাইছেন ১৫ কোটি রুপি।

তবে এ খবর এখনো গুঞ্জন মাত্র। আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বলিউডে এ মেধাবী অভিনেতা প্রতিষ্ঠিত হলেও তার পারিশ্রমিক ১০ কোটি রুপির নিচে এখনো। তবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো প্রচলিত ইন্ডাস্ট্রির ফর্মুলার বাইরে গিয়ে লগ্নি করছে আজকাল।

বর্তমানে রাজকুমার রাওয়ের হাতে রয়েছে একাধিক ছবি। এর মধ্যে ‘হাম দো হামারে দো’র কাজ চলছে, ‘বাধাই দো’ পুরোপুরি শেষ।

‘মনিকা, ওহ মাই ডার্লি’ নামটি নেওয়া হয়েছে আরডি বর্মণের সুর করা ‘ক্যারাভান’ (১৯৭১) ছবির ক্যাবারে আইটেম নাম্বার থেকে, যেখানে পারফর্ম করেন হেলেন।