দক্ষিণ সুদানে বড় সংঘাতের আশঙ্কা জাতিসংঘের

শান্তিচুক্তি বাস্তবায়নে ধীরগতির কারণে দক্ষিণ সুদানে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির নতুন প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি। সংঘাতের আশঙ্কার কথা জানিয়ে দক্ষিণ সুদানে শান্তি বিনষ্টকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

দক্ষিণ সুদানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার সময় বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শান্তিচুক্তি বাস্তবায়নে ধীরগতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে সংস্থাটির নতুন একটি প্রতিবেদনে।

দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং তার সরকারের সাবেক প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের মধ্যে বিরোধ মেটাতে তিন বছর আগে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।