প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট ও মামুনুল হক কাণ্ডে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার তাদেরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে তরিকুল (২৯) ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন (৩২)।
জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, তাদেরকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি আটক করেছে। হেফাজতের তাণ্ডবের সাথে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।