শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড
পদ ও যোগ্যতা : ম্যানেজার। মেলামাইন, হোম অ্যাপ্লায়েন্স এবং প্লাস্টিক পণ্য বিক্রয়ের প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার কাজে ৫ বছরের অভিজ্ঞতা। বয়স কমপক্ষে ৪৫ বছর। ((info@sharifmelamine.com) ) এই ইমেইলে আবেদন পাঠানো যাবে ৩০ এপ্রিল অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, লিয়াজোঁ অফিস, বাড়ি নম্বর ১৫/সি, রোড ১৫ (নতুন) ৩৩ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ এপ্রিল, পৃষ্ঠা ৭
আঞ্জুমান মুফিদুল ইসলাম
পদ ও যোগ্যতা : ডিউটি অফিসার ২ জন। স্নাতক বা সমমান ডিগ্রি পাস। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। উপপরিচালক (সেবা) ১ জন। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা (লেফটেন্যান্ট কর্নেল বা মেজর সমপর্যায়ের)। বয়স সর্বোচ্চ ৫০ বছর। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। নির্বাহী পরিচালক, আঞ্জুমান মুফিদুল ইসলাম বরাবর লিখিত আবেদন আগামী ২ মে ২০২১ তারিখের মধ্যে ইমেইল (career@anjumanmibd.org) করা যাবে অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২০ এপ্রিল, পৃষ্ঠা ৭
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড
পদ ও যোগ্যতা : অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য সিনিয়র অফিসার। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইকোনমিকস অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট অফিসার। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ইকোনমিকস অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজে ২ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে। চুক্তিভিত্তিক মার্কেটিং অফিসার। যেকোনো স্নাতক বা স্নাতকোত্তর। সমকাজে কমার্শিয়াল ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে সমকাজে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, প্রধান কার্যালয়, হ্যাপি রহমান প্লাজা (ষষ্ঠতলা), বাংলামোটর ক্রসিং, ২৫-২৭ কাজী নজরুল এভিনিউ, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ২ মে ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ১২ এপ্রিল, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন