কিশোরগঞ্জের ভৈরবে পুলিশি প্রহরায় ধান কাটল বিবদমান দুই গ্রামের কৃষকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক হেক্টর জমির বোরো ধান পুলিশের উপস্থিতিতে কৃষকরা কেটে তাদের ঘরে তোলে।
গত ১৭ এপ্রিল উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহতসহ আহত হয় অর্ধশতাধিক। ভাঙচুরসহ লুটপাট হয় কয়েকশ বাড়িঘরে। এ নিয়ে উভয়পক্ষের করা ৫টি মামলায় আসামি করা হয় সাত শতাধিক মানুষকে। ফলে গ্রেপ্তার আতঙ্কে গ্রামের পুরুষরা সব পালিয়ে যায়।