ঘুম থেকে উঠে ওজন বেশি বোধ হয় কেন

সকালে ঘুম থেকে উঠলে অনেক সময় ওজন বেশি মনে হয়। এমন হলে বুঝতে হবে শরীর গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। যদিও এক রাতে অনেকখানি ওজন বৃদ্ধি কখনো সম্ভব নয়। জেনে নিন কেন এমন হয়

ঘুমে অনিয়ম

নানা কারণে ঘুমে অনিয়ম হয় অনেকের। রাতে পর্যাপ্ত ঘুম না হলে সকালে মাথাব্যথা, অলসতা, ক্লান্তি ও ঝিমুনি দেখা দিতে পারে। সেইসঙ্গে শরীর অনেকটা ভারী অনুভূত হতে পারে।

মানসিক চাপ

মানসিক চাপ সবারই কম-বেশি থাকে। নিত্যকার দিনযাপনে না চাইতেও অনেক রকম মানসিক চাপ এসে জড়ো হয়। এই চাপ এড়িয়ে চলা মুশকিল। সারা দিন নানা কাজে ব্যস্ত থাকলেও মানসিক চাপ নিয়ে ঘুমাতে গেলে ঘুম ভাঙার পর অনেক সময় অবসন্নবোধ হতে পারে বা শরীর ভারী লাগতে পারে।

কম পানি পান  ও অ্যালকোহল গ্রহণ

পানি কম পান করলে বা আগের রাতে অ্যালকোহল গ্রহণ করলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে। তখন শরীর নিজেই পানি জমানো শুরু করে। এ কারণেও শরীর ভারী বোধ হতে পারে।

পিরিয়ড

পিরিয়ডের সময় পেটে ও কোমরে ব্যথাসহ আরও নানা অসুবিধা দেখা দিতে পারে। এ সময় অনেকের ঘুম ভাঙার পর শরীর ভারী বোধ হতে পারে।

রাতের খাবারে দেরি

রাতের খাবার দেরি করে খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে শরীর ভারী বোধ হয়। ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাবার খেয়ে নেওয়া উচিত। 

ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া

ওষুধের কারণে কিছু অসুবিধা বা পার্শ্ব-প্রতিক্রিয়াও দেখা দিতে পারে। এর মধ্যে একটি ঘুম থেকে উঠে শরীর ভারী বোধ হওয়া।