করোনাকালীন সময়ে চাকরি পাওয়া একেবারেই দুর্লভ। একটি চাকরির পেছনেও মানুষ আপ্রাণ ছুটে বেড়াচ্ছে এই সময়ে। সবাইকে ছাপিয়ে একটি পদ জয় করা কঠিনই।
এক্ষেত্রে সব ধরনের যোগ্যতার পাশাপাশি নিজেকে টিকিয়ে রাখার জন্য একটু বুদ্ধিমত্তার পদক্ষেপ নিতে হবে-
এই সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় বা যাকে বলা হয় personal contact সেগুলো খুব বেশি কাজে আসে। তাই আপনার সঙ্গে কিংবা আপনার পরিবার অথবা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে ভালো কাজের সন্ধান আছে এমন কাউকে বলুন আপনার জন্যে।
চমৎকার ও আকর্ষণীয় একটি বায়োডাটা একজন চাকরিপ্রত্যাশীকে একেবারে উপরে নিয়ে যায়। বায়োডাটার সব তথ্যের পাশাপাশি আপনার অতিরিক্ত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার কথা স্পষ্ট করে লিখে দেবেন। নিজের অন্যান্য গুণগুলোও ছোট করে উল্লেখ করবেন।
সিভি তৈরি করে পাঠানোর আগে অভিজ্ঞ কাউকে দেখান। এতে কোনো ভুলভ্রান্তি থাকলে তিনি ঠিক করে দেবেন।
প্রতিবার আলাদা কোম্পানিতে আবেদনের জন্য কোম্পানি অনুযায়ী আলাদা আলাদা সিভি তৈরি করা উচিত।
আপনি একবারেই সফল নাও হতে পারেন। তাই ধৈর্য হারালে হেরে যাবেন। চাকরির জন্য অন্য সময়ের চেয়ে এই সময়ে অনেক বেশি ছোটাছুটি করতে হতে পারে।