ড্রেজারে বালু উত্তোলনের সময় নিচের বালু ধসের কারণে গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তিন নম্বর বালু মহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সবুজ মিয়া উপজেলারর পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনে মতো সবুজ ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করছিলেন। এ সময় তিনি বালুর উপরের দাঁড়িয়ে ছিলেন। ড্রেজারে বালু উত্তোলনের ফলে দাঁড়ানো স্থানে বালুর ধসে গর্তে সৃষ্টি হয়। এ গর্তে সুবজ বালু চাপা পড়ে যায়।
ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ নেয়ার জন্য পরিবারের লোকজন আবেদন করেছে বলে জানান তিনি।