দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১ লাখ ৩০ হাজার

করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও ১ লাখ ৩০ হাজার ৫৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৯ লাখ ৩৬ হজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ১৯ লাখ ২ হজার ৪০৫ জন ও নারী ১০ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।

এখন সীমিত পরিসরে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৩ জন। তার মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ১৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ডোজের টিাকা নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৭০৯ জন। এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। গতকাল টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।