বাড়ির ছোট্ট শিশু রাগ করলে তাকে সামলাতে চাপ অনুভব করেন বাবা-মা। সঠিকভাবে সামাল দিতে পারলে বাচ্চার রাগ দূর করা সম্ভব। এজন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে
রাগ করলে বাধা দেবেন না
সন্তান রেগে গেলে বাবা-মা দ্রুত তাদের রাগ কমানোর চেষ্টা করেন। তারা যখন কাছে থাকবেন না তখন শিশু রেগে গেলে কীভাবে সামলাবেন, এটি বেশির ভাগ সময়েই তারা ভাবেন না। তাই শিশুকে পরিস্থিতি বোঝাতে হবে। শিশুদের শেখাতে হবে বাবা-মার অনুপস্থিতিতে রাগারাগি করা যাবে না। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মানিয়ে চলাও শেখাতে হবে।
ভয়ের সময় সঙ্গে থাকা
শিশুরা নানা কারণে ভয় পায়। সব সময় ভয় ভাঙিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হতে পারে। তাই তাকে বলুন সে ভয় পেলেও আপনি তার সঙ্গে আছেন। এতে আপনার ওপর তার বিশ্বাস বাড়বে।
কারণ জানুন
শিশুরা সব বিষয় বাবা-মার কাছে বলতে চায় না। তবু কোন কোন বিষয়ে তারা ভীত বা উদ্বিগ্ন সেগুলো জিজ্ঞেস করা ভালো অভ্যাস। এতে করে শিশুরাও কোন বিষয়গুলো তাদের ভীত করে আর কোনগুলোয় রাগ হয় সেগুলো শেয়ার করবে।
বাধ্য করার চেষ্টা নয়
শিশুকে ধীরে ধীরে বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের ভালোবাসতে শেখান। যদি কেউ তাদের প্রতি কোনো ভুল করে, তবে তাকে ক্ষমা করতে শেখান। তাদের সব সময় আলাদা করে দূরে রাখবেন না।
আবেগকে গুরুত্ব দিন
শিশু রাগ করার সময় এটা মাথায় রাখবেন যে, বাবা-মার সঙ্গে খারাপ আচরণ করলে তাদের করার কিছু নেই। রাগ করলে শিশুর আবেগকে গুরুত্ব দিন এবং নিজেদের উত্তেজিত হওয়া যাবে না।