ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে শাহবাগ থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর ভার্চুয়াল আদালত এ আদেশ দেয়।
গত ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগে শাহবাগ থানায় মারধর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় ডিবির উপপরিদর্শক শাহজাহান মিয়া আখতারের ৫ দিনের রিমান্ড চেয়ে ২০ এপ্রিল আবেদন করেন। সেই আবেদনের ওপর গতকাল শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।