আত্মহত্যা ও সন্ত্রাসবাদ— এ দুই সিরিয়াস বিষয়ে ঠাট্টা, তাও আবার টিভি শো’তে। সেলিব্রিটিদের সঙ্গে মজা করে নির্মিত এমন দুটি টিভি প্যাঙ্ক শো নিষিদ্ধ করেছে ইরাকি কর্তৃপক্ষ।
নিয়ন্ত্রক সংস্থা জানায়, টনিস বুলেট ও রাসলানস শুটিং নামের অনুষ্ঠান দুটি বিধি ভঙ্গ করেছে।
রাসলানের একটি পর্বে এক অভিনেত্রীর গায়ে ভুয়া বোমা বেধে সবাই চলে গেলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
সন্ত্রাসী হুমকিতে থাকা ইরাকের দর্শকেরা অনুষ্ঠানগুলোকে ‘নিষ্ঠুর’ বলে সমালোচনা করেছেন।
ইরাকে ইসলামিক স্টেটের মতো সশস্ত্র গোষ্ঠী দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ হারালেও এখনো তাদের হামলার হুমকিতে রয়েছে সাধারণ নাগরিক ও সেনা বাহিনী।
রাসলানের আরেকটি পর্বে ইরাকের আন্তর্জাতিক ফুটবলার আলা মাওহির চোখ বেঁধে রাখা হয়, তাকে জীবনভিক্ষা চাইতে দেখা যায়।
তবে সমালোচনার জবারে অনুষ্ঠানের এক লেখক এএফপিকে বলেন, দৃশ্যগুলো কঠোর। কিন্তু যদি আইএস জিতে যায়, তবে শিল্পী ও সব ইরাকিদের জীবন আরও কঠিন হয়ে যাবে।
আরব বিশ্বে রামজান মাস প্যাঙ্ক শো খুবই জনপ্রিয়। বিশেষ করে ইফতারের আগে প্রচার হয়ে থাকে এ সব অনুষ্ঠান।
এর আগে রামেজ গালালের শো খুবই সমালোচনার মুখে পড়েন। এর একটি সংস্করণে সেলিব্রিটিতে বিশ্বাস করানো হয় তারা ডুবন্ত জাহাজে আছে। চারদিকে ভাসছে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ও হাঙর।