চাঁদপুরে নতুন করে করোনার বিস্তার প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণের আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব।
এ সময় পথচারী, রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন পেশার ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একই সাথে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
এই কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, করোনাকালে এই যুগপোযোগী সিদ্ধান্তের প্রশংসা জানাই। এখন কঠিন একটা সময় যাচ্ছে আমাদের জন্য। এই মহামারীকালে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। মাস্ক পরিধান করা ছাড়া কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না। নিজে সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ রাখুন।
এ সময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ প্রেস ক্লাবের সদস্যরা।