চবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক বেনু কুমার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে। চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরে এ নিয়োগ দেওয়া হয়।  

বিষয়টি নিশ্চিত করে করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আজকে (বুধবার) আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দেকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া এর মধ্যে তিনি অবসরে গেলেও পুনরায় উপ-উপাচার্য পদে থাকতে পারবেন।