স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালু ও ৭ মের মধ্যে সব বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রধানমন্ত্রী ও নৌপরিবহন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন নৌযান শ্রমিকরা। গতকাল বুধবার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ করেন। তাদের দাবি বাস্তবায়নে যথাযথ কর্র্তৃপক্ষকে কার্যকরী ভূমিকা গ্রহণে আহ্বান জানান।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গদতকাল সকাল ১০টায় নৌযান শ্রমিকরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বেলা ১১টায় বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।
সমাবেশে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঘোষিত ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি দুরবস্থার শিকার যাত্রীবাহী লঞ্চ ও গণপরিবহন শ্রমিকরা।