খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের বাস্তবমুখী হতে হবে, নিজেদের কলাকৌশল দিয়ে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। তিনি বলেন, মহামারী করোনায় যদি খাদ্যসংকট বা দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে আমাদের হাতে টাকা থাকলেও খাদ্য পাওয়া কঠিন হবে। অনেক ক্ষেত্রে খাবার পাওয়াই যাবে না। তাই আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে। গতকাল বুধবার বেলা ১১টায় গে-ারিয়া থানাধীন লোহারপুল এলাকায় হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাল ৮ কেজি, পোলাও ২ কেজি, ডাল ১ কেজি, চিনি ২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন ২ কেজি, সেমাই ২ প্যাকেট, ১টি সাবান, দুধ, লবণসহ প্রায় ২৫ কেজি করে ১০০০ অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজি হাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজি মাহবুবুর রহমান মিশু।