যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর ও গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী কাইয়ুম হোসেন জহিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে কোনাবাড়ী হরিণাচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাইয়ুমের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার চরঠাকুর মল্লিক এলাকায়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৫ বছর আগে শিরীন বেগমের (২৫) সঙ্গে কাইয়ুম হোসেনের বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। গৃহবধূ শিরীন বেগম স্থানীয় একটি সোয়েটার কারখানায় চাকরি করত। গত ৩ মে দুপুরে শিরীন কারখানা থেকে বাসায় খেতে এলে তার স্বামী কাইয়ুম তার কাছে এক লাখ টাকা যৌতুক চায়। শিরীন যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে শ^াসরোধে  হত্যার চেষ্টা চালায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, অভিযোগের ভিত্তিতে শিরীনের স্বামী কাইয়ুমকে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।