চাকরি

বাংলাদেশ স্কাউটস

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১ জন। বাণিজ্যে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে এমএস ওয়ার্ড এ কাজ জানা এবং সরকারি উন্নয়ন প্রকল্পে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। মাসিক বেতন সাকল্যে ২৫০০০ টাকা। ২৪ মে ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্প, জাতীয় স্কাউট ভবন, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর, ৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম রোড, কাকরাইল, ঢাকা ঠিকানায় ডাক বা কুরিয়ারে বা সরাসরি অফিস চলাকালীন আবেদন জমা দেওয়া যাবে ২৪ মে ২০২১ তারিখ পর্যন্ত।

সূত্র : ইত্তেফাক, ১৪ এপ্রিল, পৃষ্ঠা ৭

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ২ জন। বিজ্ঞানে স্নাতক বা সমমানের পাস। বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ প্রতি মিনিটে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ২ জন। স্নাতক বা সমমান ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ৩ জন। এইচএসসি বা সমমান। কম্পিউটারে টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ৩ জন। এসএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০,০১০ টাকা। ১৫ এপ্রিল ২০২১ তারিখ অনুসারে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://tmed.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৫ মে ২০২১ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.tmed.gov.bd  ওয়েবসাইটে। যোগাযোগ : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, শাখা-১ (প্রশাসন ও অর্থ) বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৪ এপ্রিল, পৃষ্ঠা ৪

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম

পদ ও যোগ্যতা : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং ল্যাব) ১ জন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিসহ ন্যূনতম সিজিপিএ ৩.৩০ (৪ পয়েন্ট স্কেলে) থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রইং ল্যাব বিষয়ে ন্যূনতম ধারণাসহ অটোক্যাড/সলিড ওয়ার্ক বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার। মাসিক বেতন ২০০০০ টাকা। ৩০ মে ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। কমান্ড্যান্ট, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৩০ মে ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রাম।

সূত্র : সমকাল, ১৯ মে, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন