চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দিদারুল আলম (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৭ মে) সকালে নগরীর কাট্টলী কালীমন্দিরের পাশে মুকুর মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
দিদারুল আলম চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে সীতাকুন্ডের কালু শাহ মাজার এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নির্মাণাধীন ভবনের তিনতলায় কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান রাজমিস্ত্রি দিদারুল। সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে রাখা হয়েছে।