ভৈরব ট্যাক্সেস বারে সভাপতি আক্কাছ সম্পাদক কামাল

কিশোরগঞ্জের ভৈরব ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন গঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাছ। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তোফা কামাল। গত শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতারপূর্ব এক সভায় অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।

২৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, সহসভাপতি রহমতউল্লাহ হারুন, মাহমুদুল হক জানু, জাকির হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফ মোহাম্মদ ফরহাদ, কোষাধ্যক্ষ চন্দন কুমার দাস, সহ কোষাধ্যক্ষ খন্দকার মশিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মাহিনুল হক, প্রচার সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।