হিলি স্থলবন্দর

ঈদ উপলক্ষে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব ধরনের কার্যক্রম চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটি মোতাবেক ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত টানা চার দিন দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি দিয়ে ভারতীয় ব্যবসায়ীসহ বন্দরসংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে ১৬ মে থেকে আবারও সিঅ্যান্ডএফ এজেন্টের সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হবে।