ঈদে আসছে ‘এই মন ফিরে পেতে চায়’

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে আসছে আমেরিকান প্রবাসী ব্যান্ড এস এন্ড আর (শাওন এন্ড রাসেল)। ‘এই মন ফিরে পেতে চায়’ শিরোনামের গানটি আর্ট ল্যাব মিডিয়া প্রোডাকশন্সের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানের কথা লিখেছেন রাজীব রাসেল। গিটার বাজিয়েছেন অর্থহীন ব্যান্ডের প্রাক্তন সদস্য শোভন রহমান।

ইতিমধ্যে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আমেরিকার নিউজার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে গানটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন ম্যাডেলিন জেলচ ও ফারহান হোসাইন। চিত্রগ্রহণে ছিলেন হেলাল ও রিপন রহমান।  রোমান্টিক কথা ও সুরে সংগীত শ্রোতাদের মাঝে প্রশংসিত হবে বলে প্রত্যাশা গানটির সাথে সংশ্লিষ্টদের।