ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

দেশবরেণ্য পরমাণুবিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আলোচকরা প্রয়াত ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণামূলক আলোচনা করেন।

ইয়াফেস ওসমান বলেন, ‘ওয়াজেদ মিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এ বিশ্বাস নিয়ে ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন।