রিকশাওয়ালাকে মারধর

জামিন পাননি সুলতান

রাজধানীর বংশালে রিকশাওয়ালাকে মারধরের মামলায় গ্রেপ্তার সুলতান আহমেদের জামিনের আবেদন আবারও নাকচ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন।

গত বুধবার ৫ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন আসামি সুলতানক আদালতে হাজির করে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে সুলতানকে কারাগারে পাঠায় আদালত।