সারা বিশ্বে প্রতিবারের ন্যায় বাংলাদেশেও এ বছর ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (প্রাক্তন আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ৮ম বারের মতো বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২১’ আয়োজন করেছে। এদিন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ১০ জন গরবিনী মায়ের নাম ঘোষণা করেছে সংশ্লিষ্টরা। এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১০ জন সুনাগরিকের গরবিনী মায়ের নাম ঘোষণা করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি।