আরও এক বছর ম্যানইউতে থাকবেন কাভানি

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এডিনসন কাভানি। আরও এক বছর অর্থাৎ ২০২২ সালের জুন পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন উরুগুইয়ান ফরোয়ার্ড।

রেড ডেভিলদের প্রধান কোচ ওলে গানার সুলশারের অধীনে ১৫ গোল করেছেন কাভানি। ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি।

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছর ম্যানইউতে যোগ দেন ৩৪ বছর বয়সী কাভানি। এর আগে তিনি ‍ইতালিয়ান ক্লাব নাপোলির হয়েও খেলেছেন।