সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মধ্যে ১৫ দিনের খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউরিয়া সার কারখানা কলেজ অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউএসকেসিএডব্লিউএ)। এছাড়া নারীদের সেলাইমেশিন ও শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার উপহার দিয়েছে সংগঠনটি।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আশিকুর রহমান জানান, করোনা মহামারীতে এ সহায়তা অব্যাহত থাকবে এ বছরের শেষ পর্যন্ত।
সংগঠনের সহপ্রতিষ্ঠাতা সাবরিনা সুলতানা ফ্লোরা জানান, আগামী মাসে সবজিসহ বিভিন্ন পণ্যের ফ্রি ভাসমান মার্কেট করা হবে। এছাড়া ফ্রিতে চিকিৎসাসেবা দেওয়ার কথাও ভাবছেন বলে জানান তিনি।