সিরাজগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার নলকা ইউনিয়নের নলকা ব্রিজের পশ্চিমে বুধবার সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নূরনবী (৩৫) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত নূরনবী উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের হবিবর রহমানে ছেলে। আহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল থানার কালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব (২৪) ও বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর কলোনি এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে আলতাফ হোসেন (৪২)।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই জাহিদুল ইসলাম জানান, সকালে টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোলচত্বরমুখী ভাড়ায়চালিত মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নূরনবী নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের দুই যাত্রী।

পুলিশ আহতদের উদ্ধার হাটিকুমররুল মোড়ের একটি হাসপাতালে প্রেরণ করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।