এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল।

বুধবার জসিম উদ্দিনকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে যান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ফুটবলার আবদুল গাফফার, মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসানসহ গ্রুপভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

এ সময় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল মোবাইল ফোনে মো. জসিম উদ্দিনকে অভিনন্দন জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। এফবিসিসিআইর সভাপতির নতুন দায়িত্ব পালনে জসিম উদ্দিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান।