রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ সামগ্রী বিতরণর করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাজী ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা জামান ব্যাপারী, ওসমান গনী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মাসুম আহমেদ, আবুল হোসেন, আব্দুল হাই, হাজী মতিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল হক তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমিন আক্তার প্রমুখ। সভায় উপস্থিত সকলের মাঝে করোনা মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
রফিকুল ইসলাম রফিক বলেন, করোনা ও লকডাউনের ধাক্কায় সাধারণর মানুষ খুব কষ্টে দিন পার করছে। অনেকেই আছেন ঈদের কি খাবেন তার ঠিক নেই। সেই সব কথা চিন্তা করে বসুন্ধরা ও রংধনু গ্রুপ দুস্থ ও অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়াচ্ছে। বসুন্ধরা ও রংধনু গ্রুপ যত দিন আছে তত দিন রূপগঞ্জের কোনো মানুষ না খেয়ে থাকবে না।
কথা হয় ঈদ উপহার পাওয়া কয়েকজন দুস্থ্যের সঙ্গে তারা বলেন, গত বছরও ঈদের আগে বসুন্ধরা ও রংধনু গ্রুপ আমাদের খাদ্য সহায়তা দিয়েছিল। এ বছরও তারা আমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা বসুন্ধরা ও রংধনু গ্রুপের সাফল্য কামনা করছি।